আর্কাইভ

পানিতে ডুবে শিশুর মৃত্যু

বরিশালের গৌরনদী উপজেলার নাঠৈ গ্রামের দিনমজুর সৈয়দ মিরাজ হোসেনের চার বছরের শিশু পুত্র সাকিব গতকাল মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে মারা গেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে সবার অজান্তে খেলারছলে শিশু সাকিব বাড়ির পুকুরে পরে যায়। মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।

Back to top button