আর্কাইভ

উজিরপরে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল, ২৫ হাজার টাকার গাছ লুট

এ বিষয়ে ভূক্তভোগী মহল থানায় অভিযোগ দিয়েও কোন সুফল পায়নি।

ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে কাগজপত্র পর্যালোচনা ও স্থানীয়দের সূত্রে জানা যায় উজিরপুর উপজেলা সদরে জনৈক বৃদ্ধ সুখরঞ্জন দাসের জে,এল ৯২ মৌজার সাবেক ৪২ দাগের ১৩ শতাংশ জমি ও জমিতে থাকা প্রায় ২৫ হাজার টাকার রেইনট্রি গাছ স্থানীয় আনোয়ার হোসেন হাওলাদার, রাসেল হাওলাদারসহ আরো অনেকে জোর পূর্বক কেটে নেয়। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হলেও তিনি তার কোন প্রতিকার পাননি বলে জানান। এ বিষয়ে অভিযুক্ত জমি দখলকারী রাসেল হাওলাদারের সাথে কথা বললে তাদের ঐ জমির দলিল আছে বলে ২০/১১/১৯৪৯ সালে চাখার সাব-রেজিষ্ট্রী অফিসের সম্পাদনকৃত একখানা ডেষ্ট্রয়েড লিখিত দলিল দেখান, যা প্রকৃত জমির মালিক সুখরঞ্জন দাসের ছেলে সত্যজিৎ দাস ভূয়া দলিল হিসাবে আখ্যায়িত করেন।

Back to top button