আর্কাইভ

গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার

বরিশালের গৌরনদী থানা পুলিশ সোমবার রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে ১ কেজি ২’শ গ্রাম গাঁজাসহ এক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে গতকাল মঙ্গলবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি (ভারপ্রাপ্ত) মোঃ মিজানুল ইসলাম জানান, উপজেলার লাখেরাজ কসবা এলাকার চিহিৃত গাঁজা বিক্রেতা নুরজাহান বেগম ও তার সহযোগীরা সোমবার রাত দশটার দিকে গাঁজা স্থানান্তর করার সময় এলাকাবাসি পুলিশকে খবর দেয়। পুলিশ ও এলাকাবাসি তাদের ধাওয়া করলে নুরজাহান ও তার সহযোগীরা ১ কেজি গাঁজা ফেলে রেখে পালিয়ে যায়। অপরদিকে একইদিন রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নাঠৈ গ্রামের গাঁজা বিক্রেতা সৈয়দ মিরাজের বসত ঘরে অভিযান চালিয়ে ২’শ গ্রাম গাঁজাসহ বিক্রেতা মিরাজকে গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

Back to top button