ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
গৌরনদী অফিস॥ গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও তার সহযোগী
সংগঠনের উদ্যোগে গতকাল সোমবার বিকেলে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কালনা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রবীন আওয়ামীলীগ নেতা মোঃ ছিদ্দিক খন্দকার। উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য খোকন মল্লিক ও তার ভাই সরকারী গৌরনদী কলেজ ছাত্রলীগ নেতা ইলিয়াস মল্লিকের বিরুদ্ধে ক্ষিতিস চন্দ্র নামের এক ঠিকাদার কর্তৃক সাংবাদিকদের কাছে মিথ্যে তথ্য পরিবেশন করায় প্রতিবাদে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নলচিড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এইচ.এম শাহজাহান কবীর, সাধারন সম্পাদক মানিক মীর, সমাজসেবক আব্দুর রব মল্লিক, দলিল উদ্দিন ঘরামী, জহিরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ঠিকাদারের লোকজন নিন্মমানের নির্মান সামগ্রী দিয়ে সড়ক নির্মানের কাজ শুরু করায় যুবলীগ নেতা খোকন মল্লিক এর প্রতিবাদ করেছেন। সেখানে ঠিকাদারের নির্দেশে তার লোকজন (শ্রমিকেরা) নির্মান কাজ বন্ধ করে দিয়ে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্ঠা চালাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ঠিকাদার ও তার শ্রমিকেরা সাংবাদিকদের কাছে মিথ্যে তথ্য পরিবেশন করেছেন। বক্তারা সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনতিবিলম্বে সরেজমিন পরিদর্শন পূর্বক ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার দাবি জানিয়েছেন।