আর্কাইভ

বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের মামলায় সব আসামীর জামিন

কালকিনিতে আজ মঙ্গলবার দুপুরে জেলা আদালতে হাজির  হয়ে জামিন প্রার্থণা করলে বিজ্ঞ বিচারক মঞ্জুর করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কয়ারিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদ্বয় কামরুল হাসান নুর মোহাম্মাদ মোল্লা ও জাকির হোসেন সিকদারের সমর্থকদের মধ্যে হামলা পাল্টা হামলায় ১০জন আহত ও স্থানীয় আওয়ামীলীগের কার্যলয়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ছবি ভাংচুরের ঘটনা ঘটে। এতে ওই দিনই রাতে আওয়ামীলীগ নেতা জাকির হোসেন সিকদার বাদী হয়ে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী নুর মোহাম্মদ মোল্লাসহ ৮৮জনের বিরুদ্ধে কালকিনি থানায় মামলা দায়ের করে। এই মামলায় সোমবার দুপুরে মাদারীপুর আদালতে হাজির হতে গেলে কোর্ট চত্ত্বর থেকে ডিবি পুলিশ আব্বাস(২৫), বাদশা(৩০) রিয়াজ(৩২), জাকির(৩৩), মুরাদ(২২), রাকিব(২০) ও বায়েজিদ(২০)সহ ৮জনকে আটক করে। মামলার অন্য আসামীরা মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থণা করে।

Back to top button