আর্কাইভ

গৌরনদীতে হিজবুত তওহীদের সক্রিয় সদস্য গ্রেফতার

উগ্রপন্থি মৌলবাদি জঙ্গী সংগঠন হিজবুত তওহীদের সক্রিয় সদস্য শহিদুল ইসলামকে গত মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই আব্দুল গনি হিজবুত তওহীদের সক্রিয় সদস্য ও এজাহারভূক্ত পলাতক আসামি শহিদুল ইসলামকে (২৫) সরিকল এলাকা থেকে গ্রেফতার করে। তার বাড়ি উজিরপুরের কালিয়াহাতা গ্রামে। সে ওই গ্রামের আলাউদ্দিন হাওলাদারের পুত্র। গ্রেফতারকৃতকে গতকাল বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

Back to top button