আর্কাইভ

সাংবাদিক চিত্তরঞ্জন দত্ত অসুস্থ

চিত্তরঞ্জন দত্ত হৃদরোগে আক্রান্ত হয়েছেন। বুধবার সকালে তিনি ঝালকাঠি সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের একটি প্রশিক্ষনে অতিথি হিসেবে বক্তব্য দেয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষনিক তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস চিত্তরঞ্জন দত্তকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করাসহ তার চিকিৎসার সার্বিক তদারকি করেন। চিকিৎসক জানিয়েছেন বর্তমানে তিনি আশংকামুক্ত। দৈনিক ঝালকাঠি বার্তার সম্পাদক মাহবুবুল আলম চিত্তরঞ্জন দত্তের আশু রোগ মুক্তি কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

Back to top button