আর্কাইভ

শহীদ আব্দুর রব সেতুতে সকল প্রকার যান চলাচলের দাবী

(দপদপিয়া সেতুর) ওপর দিয়ে সকল প্রকার যানবাহন চলাচলের দাবী জানিয়েছে ঝালকাঠি যাত্রী কল্যান সমিতি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এ্যাড. মো: আবুল হোসেন ও সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, একটি গোষ্ঠি সরকারের সংশ্লিষ্ট নীতি নির্ধারনী মহলকে ভুল বুঝিয়ে এ সেতুর ওপর দিয়ে অটোরিকসা, ভ্যান, টেম্পুসহ বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ কারনে ঝালকাঠি-বরিশালসহ গোটা দক্ষিনাঞ্চলের সাধারন মানুষকে দূর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া সরকারকে প্রচুর পরিমান রাজস্ব থেকেও বঞ্চিত করা হচ্ছে। নেতৃবৃন্দ জনগনের দূর্ভোগ ও সরকারের রাজস্বের কথা বিবেচনা করে অবিলম্বে সকল প্রকার যান চলাচলের অনুমতি প্রদানের দাবী জানান।

Back to top button