আর্কাইভ
দলিল লেখক আনোয়ার তালুকদারের মৃত্যুতে কলম বিরতী
দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জঃ বাকেরগঞ্জ উপজেলা দলীল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সহ-সাধারণ
সম্পাদক মোঃ আনোয়ার তালুকদার গত ২০ ফেব্র“য়ারী মৃত্যুবরন করেছেন। তার মৃত্যুতে উপজেলা দলীল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সকল সদস্য গতকাল কলম বিরতী পালন ও শোকসভা করেছেন। সমিতির সাধারণ সস্পাদক বাবু নির্মল দাসের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন, অসীম কুমার দত্ত সান্টু, স্বপন কুমার দত্ত, অসীম কুমার মিত্র, নজরুল ইসলাম, দীপক কুমার দত্ত, সুবাস চন্দ্র হাওলাদার, আনছার সিকদার, আলাউদ্দিন তালুকদার, খোকন সিকদার, দোলন মোল্লা প্রমুখ। আজ সকাল ৯টায় সমিতির অস্থায়ী কার্যালয়ে মরহুম আনোয়ার তালুকদারের আতœার মাগফিরাত কামনা করে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হবে।