আর্কাইভ

শাবিতে ছাত্রদলের মিছিল ও সমাবেশ

সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনের নিশর্ত মুক্তির দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্দ্যোগ এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি বিকাল ৫.০০ টায় বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী লতিফ মঞ্জিল থেকে শুরু হয়ে মদিনা মার্কেট অতিক্রম করার পর পুলিশের বাধার মুখে আখালিয়া নবাবি মসজিদের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

উক্ত সভায় শাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুদীপ জ্যোতি এষ্ এর সভাপত্বিতে যুগ্ম আহবায়ক আল মামুন ও যুগ্ম আহবায়ক আল-আমিন রাসেল এর পরিচালনায় বক্তব্য রাখেন ছাত্রদল নেতা মিলন, জনি, আয়ন, বাশার, সাদি, অভ্র, দিপু, স্বপন, এহসান, সিফাত সারোয়ার, শরিফ, আবুল, রবিন, এহতেশাম প্রমুখ। উক্ত সমাবেশে বক্তারা ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন সহ গ্রেফতার কৃত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় ছাত্রদল দূর্বার আন্দোলন গড়ে তুলবে।

Back to top button