গৌরনদীতে সাংবাদিক ফোরামের কমিটি গঠন
গৌরনদী অফিস ॥ নিরাপদ বিদেশ গমন সহায়তা প্রকল্পের উদ্যোগে গতকাল সোমবার সকালে বরিশালের গৌরনদীতে সাংবাদিক ফোরামের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে এনজিও ব্র্যাকের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির। সভায় প্রধান অতিথি ছিলেন ব্র্যাকের নিরাপদ বিদেশ গমন সহায়তা
প্রকল্পের বরিশাল জেলা কো-অডিনেটর মোঃ জাকির হোসেন। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, মোঃ আসাদুজ্জামান রিপন, সাংবাদিক মোঃ জামাল উদ্দিন, এইচ.এম নাসির উদ্দিন প্রমুখ। শেষে সর্ব সম্মতিক্রমে খোন্দকার মনিরুজ্জামান মনিরকে সভাপতি, সুশীল জয়ধরকে সহসভাপতি, জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, জামাল উদ্দিন ও মোঃ আসাদুজ্জামান রিপনকে পরার্মশদাতা এবং খোকন আহম্মেদ হীরাকে প্রচার সম্পাদক, এস.এম জুলফিকারকে সহপ্রচার সম্পাদক করে সাংবাদিক ফোরামের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-এইচ.এম নাসির উদ্দিন, আমিন মোল্লা, সঞ্জয় কুমার পাল, বিশ্বজিত সরকার বিপ্লব ও মনীষ চন্দ্র বিশ্বাস।