আর্কাইভ

গৌরনদীতে জোরপূর্বক গাছ কেটে নেয়ার অভিযোগ

টাকা মূল্যের মূল্যবান গাছ জোর পূর্বক কেটে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজনে। এ ঘটনায় শুক্রবার দুপুরে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, সুষেন সমদ্দারের উত্তর মাদ্রা মৌজায় পৈত্রিক সম্পত্তির বিশাল আকৃতির তেঁতুল গাছ প্রতিবেশী সুবল সমদ্দার ও তার লোকজনে জোড়পূর্বক শুক্রবার ভোর থেকে কাটা শুরু করে। বেলা এগারোটা নাগাদ প্রভাবশালীরা গাছ কেটে নিয়ে যায়। খবর পেয়ে সুষেন ঘটনাস্থলে পৌঁছে প্রভবাশালীদের বাঁধা দিলে তাকে বিভিন্ন ধরনের ভয়ভিতিসহ প্রাননাশের হুমকি দেয়া হয়। এ ঘটনায় সুষেন সমদ্দার বাদি হয়ে  ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

Back to top button