আর্কাইভ

সালিশ বৈঠক থেকে সর্বহারার আঞ্চলিক নেতা গ্রেফতার

বরিশালের গৌরনদী ও কালকিনি উপজেলার মুর্তিমান আতংক সর্বহারা কামরুল গ্রপের আঞ্চলিক নেতা জলিল খানকে একটি সালিশ বৈঠক থেকে থানা পুলিশ বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, সর্বহারা কামরুল গ্র“পের আঞ্চলিক নেতা উপজেলার বড়দুলালী গ্রামের সোহরাব খানের পুত্র জলিল খান (৩৮)। সে দীর্ঘদিন থেকে গৌরনদীসহ পাশ্ববর্তী মাদারীপুরের কালকিনিসহ বিভিন্ন এলাকায় বেপরোয়া চাঁদাবাজি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পুলিশ পরিদর্শক এস.আই মোঃ মিজানুল ইসলাম একদল পুলিশ নিয়ে কমলাপুর গ্রামের একটি সালিশ বৈঠক থেকে জলিল খানকে গ্রেফতার করে। গতকাল শুক্রবার প্রত্যুর্যে বিশেষ পুলিশ পাহারায় গ্রেফতারকৃতকে বরিশাল আদালতে প্রেরন করা হয়। গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত জলিলের বিরুদ্ধে গৌরনদী থানায় একাধিক মামলা রয়েছে।

Back to top button