আর্কাইভ

আগৈলঝাড়ায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত

প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করেছে সেচ্ছাসেবক দল নেতার ভাই। এলাকায় উত্তেজনা।

আহত ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার দত্ত সোমবার নবম শ্রেনির ক্লাশে ইংরেজী বিষয়ে পড়া জিজ্ঞেস করায় ছাত্রী শিখর জাহান বৃষ্টি পড়া না পাড়ায় তাকে গালমন্দ করে। এঘটনা ওই ছাত্রী তার বাসায় গিয়ে জানালে উপজেলা সেচ্ছাসেবক দল নেতা রাজিহার গ্রামের নাসিম উদ্দিন স্বপনের  ভাই বৃষ্টির চাচা তথাকথিত এ্যাডভোকেট শাহিন ফকির শিক্ষক উত্তম দত্ত বাড়ি ফেরার পথে কুমারভাঙ্গা নামক স্থানে পথরোধ করে ইজি বাইক থেকে টেনে হিচড়ে নামিয়ে বৃষ্টিকে গালমন্দ করার কারনে মারধার করে আহত করে। এঘটনা রাজিহার এলাকায় ছড়িয়ে পড়লে স্কুল কমিটি,ছাত্র-ছাত্রী ও স্থানীয়দর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। স্কুল কমিটির সভাপতি অধ্যাপক (অবঃ) রমেন্দ্র নাথ আইচ এঘটনার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে সাংবাদিকদের জানান।

Back to top button