আর্কাইভ

মাংসে ‘‘আল্লাহু’’ লেখা নিয়ে তোলপাড়

অলৌকিক এ মাংসের টুকরা একনজর দেখার জন্য উৎসুক জনতা ভীর জমাচ্ছে। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠী গ্রামের বাবন উদ্দিন এতিমখানায়।

জানা গেছে, পূর্বে মানত করা অনুযায়ী স্থানীয় মনজুরুল তালুকদার বুধবার এতিমদের জন্য গৈলা বাজার থেকে ৩ কেজি গরুর মাংসসহ অন্যান্য দ্রব্যাদি ক্রয় করে দেয়। এতিমখানার বাবুর্চি শাহিনুর বেগম ওই মাংস রান্না শেষে দুপুরে এতিমদের খাবার পরিবেশন করতে গেলে দু’টুকরা মাংসের গায়ে আল্লাহু লেখা দেখতে পায়। তাৎক্ষনিক তিনি বিষয়টি এতিমখানার দ্বায়িত্বে থাকা মাওলানা শামসুল আলমকে জানালে তিনিও একই লেখা দেখতে পান। মুহুর্তের মধ্যে এ খবর সর্বত্র ছড়িয়ে পরলে এতিমখানায় শত শত লোক আল্লাহু লেখা ওই মাংসের টুকরো দেখতে ভীড় জমায়। এ খবর উপজেলাব্যাপী ছড়িয়ে পরলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

Back to top button