আর্কাইভ
গৌরনদীর বিভিন্ন পূজা মন্ডবে মহাজোট নেতৃবৃন্দের নগদ অর্থ বিতরন
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী, ১৬ অক্টোবর ॥ ধর্ম যার যার উৎসব সবার। এ বাক্যকে সামনে রেখে গতকাল শনিবার বরিশালের গৌরনদী
উপজেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেছেন স্থানীয় আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মন্ডবে নগদ অর্থ বিতরন করেন।
গতকাল শনিবার সকালে উপজেলার ৬৮টি পূজা মন্ডব পরিদর্শন করেন উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হারিছুর রহমান হারিছ, একই সময় পৌরসভার ১৩টি পূজা মন্ডব পরিদর্শন করেন মহাজোটের শরিক দল জাতীয়পার্টির উপজেলা শাখার সাবেক সাধারন সম্পাদক, সরকারি গৌরনদী কলেজের সাবেক জিএস ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন ভূইয়া। এসময় নেতৃবৃন্দ সার্বজননী উৎসবকে আরো বেগবান করতে পূজা মন্ডবের পরিচালনা পরিষদের নেতৃবৃন্দের হাতে নগদ অর্থ তুলে দেন।