আর্কাইভ

গৌরনদীতে কলেজ ছাত্রের ওপর বখাটেদের হামলা

নিজস্ব সংবাদদাতাঃ সিনিয়র জুনিয়রকে কেন্দ্র করে বাকবিতন্ডার একপর্যায়ে বরিশালের সরকারি গৌরনদী কলেজের একাদশ শ্রেনীর এক ছাত্রের ওপর বখাটে যুবকেরা হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার বিল্লগ্রাম হাট এলাকায়।

আহত কলেজ ছাত্র ও বিল্লগ্রামের সিরাজ খন্দকারের পুত্র ইয়াসিন খন্দকার (১৭) জানান, সিনিয়র জুনিয়রকে কেন্দ্র করে বাকবিতন্ডার একপর্যায়ে ওইদিন রাত সাতটার দিকে স্থানীয় সাইফুল হাওলাদার, আরিফ হোসেন ও রিমনের নেতৃত্বে ৭/৮ জন বখাটে যুবকেরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে।

Back to top button