আর্কাইভ

বরিশালে মাইক্রোবাস চাপায় ভিক্ষুক মূমুর্ষ আহত

মাইক্রোবাস চাপায় এক ভিক্ষুক ৫৫) গুরুতর আহত হয়েছে। তাকে মূমুর্ষজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘনার পর স্থানীয় জনতা মাইক্রোবাস ও মালিককে আটক করে পুলিশে দিয়েছে।

দুপুর সাড়ে ১২টার দিকে আবদুল লতিফের মলিকানাধীন ঢাকা মেট্রা গ ১৩-১১-৯৫ নম্বরের মাইক্রোবাসটি চকবাজার অতিক্রম করছিল। ওই সময়ে অজ্ঞাতনামা পরিচয়ের ভিক্ষুককে চকবাজারে চাপা দিয়ে মাইক্রোবাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় জনতা তাৎক্ষনিক মাইক্রোবাসটিকে আটক করলেও চালক সবুজ পালিয়ে যেতে সক্ষম হয়। তবে মাইক্রোবাসের মালিক আবদুল লতিফকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে।

বরিশাল কোতোয়ালী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মহিউদ্দীন জানান মাইক্রোবাসটি থানা হেফাজতে রাখা হয়েছে। আর মালিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

Back to top button