আর্কাইভ

গৌরনদীতে সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরন

পরিষদ মিলনায়তনে গত শুক্রবার সন্ধ্যায় গৌরনদী সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মানিক লাল সাহার ৭২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও শিশু একাডেমীর সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী থানার ওসি মোঃ নুরুল ইসলাম, বিশেস অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন চাঁদশী ইউপি চেয়ারম্যান কৃঞ্চ কান্ত দে ,মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মহিউদ্দিন, শিশু একাডেমীর অধ্যক্ষ ওস্তাদ বাবুল সোম, মানিক লাল সাহার সহধর্মীনি অরুনা রানী সাহা, রাজা রাম সাহা , ছাত্রনেতা মোঃ লুৎফর রহমান দ্বীপ, মোঃ জোবায়েরুল ইসলাম ছান্টু ভূইয়া, মিলন খলিফা  প্রমূখ। পরে অতিথিরা বিজয়ী শিল্পীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

Back to top button