আর্কাইভ

গৌরনদীতে নিরাপদে বিদেশ গমনে কর্মশালা

ইউনিয়ন পরিষদ ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক কর্মশালা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে।
বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ব্র্যাকের নিরাপদ অভিবাসন সহায়তা প্রকল্পের উদ্যোগে এ কর্মশালার অনুষ্ঠিত হয়। চাঁদশী ইউনিয়নের চেয়ারম্যান কৃষ্ণ কান্ত দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন ব্র্যাকের নিরাপদ অভিবাসন সহায়তা প্রকল্পের জেলা কর্মকর্তা মোঃ জাকির হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মোঃ জামাল উদ্দিন, ব্র্যাকের অভিবাসন প্রকল্পের গৌরনদীর কো-অডিনেটর হারুন-অর রশীদ বাদল, ইউপি সদস্য কাজী গিয়াস উদ্দিন বাবুল, সৈয়দা জোৎস্না বেগম, সাংবাদিক আমিন মোল্লা প্রমুখ।

Back to top button