আর্কাইভ

পুলিশের বাধা উপেক্ষা করে উজিরপুর যুবদলের আনন্দ মিছিল

(বি এন পির) নব গঠিত বরিশাল জেলা শাখা কমিটির  সভাপতি আহসান হাবিব কামাল ও সাধানর সম্পাদক বিলকিস জাহান শিরিন কে নির্বাচিত করায়  উপজেলা যুবদল গতকাল শুক্রবার বিকেল চারটায় দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও মিষ্টি বিতরন করেছে। সমাবেশ শেষে উজিরপুর বাজারে একটি মিছিল বের করে। পুলিশ মিছিলে বাধা প্রদান করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। সংক্ষিপ্ত সমাবেশে  উজিরপুর উপজেলা শাখা যুবদলের সভাপতি আহমেদুল কবির বিপ¬ব মোল¬ার সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহ- সভাপতি সৈয়দ নাজমূল ইসলাম, জুয়েল মজুমদার, সাধারন সম্পাদক সৈয়দ ইউসুফ , যুগ্ন- সম্পাদক আসাদুজ্জামান , প্রচার সম্পাদক খসরুনোমান,বড়াকোঠা ইউনিয়ন সভাপতি আনোয়ার হোসেন, সাতলার মাসুদ বালী, বামরাইলের সেলিম হোসেন, শোলোকের মফিজুর রহমান, জল্লা ইউনিয়নের সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ। বকতৃতায় নেতৃবৃন্দরা জানান দীর্ঘদিনের রাজ পথের অকুতোভয়ী ত্যাগী বি এন পি নেতা আহসান হাবিব কামাল কে নির্বাচিত করায় তৃনমূল থেকে দলীয় কার্যকম সুসংগঠিত , শক্তিশালী ও বেগবান হবে এবং আগামী দিনের মাঠ পযার্য়ের সকল কর্মকান্ড তাদের নেতৃত্ত্বে চালিয়ে যাবে।

Back to top button