ভূয়া আবেগ : আমি বাংলাদেশী
ধর্ম আর ভাষা আমরা জন্মসূত্রে পেয়ে থাকি। জন্মসূত্রে আমি বাংলাদেশী এবং বাংলাদেশে আমি বড় হয়ে উঠেছি। বাংলা আমার ভাষা, বাংলাদেশ আমার দেশ। আমার জন্ম যদি অন্য কোন দেশে হোত, তাহলে আমি সেই দেশের ভাষাই গ্রহন করতাম। মনের ভাব প্রকাশের জন্যই ভাষার প্রয়োজন, সেটা বাংলা বা অন্য কোন ভাষাই হোক না কেন।
আমরা বাংলাদেশীরা ভাষা নিয়ে যেরকম আবেগ দেখাই, আমি মনে করি তার আধিকাংশই ভূয়া!। বাংলাদেশের যেসব ঘরে টেলিভিশন আছে, সন্ধ্যার পর গিয়ে দেখুন তারা হিন্দি চ্যানেল দেখছে। বাংলা এফ.এম রেডিও শুনুন, দেখবেন রেডিও জকিরা কিভাবে বাংলাকে ধর্ষন করছে। বেইলী রোড, ধানমন্ডি, গুলশান বা বনানী যান, দেখবেন বাহারী ইংরেজী এবং চায়নীজ নামের রেষ্টুরেন্ট। এই নামগুলা দেখে স্বয়ং আমেরিকান, চায়নীজ বা ব্রিটিশরাও টাস্কি খায়। শুধু ২১শে ফেব্রুয়ারী আসলেই আমরা বাংলা ভাষা নিয়ে বেহুশ হই। হায়রে বাংলাদেশী, তোরা কবে মানুষ হবি!!!
Source: আমি বাংলাদেশী
{jcomments lock}