আর্কাইভ

আগৈলঝাড়ায় ভাইকে হত্যার উদ্দেশ্যে আনা দেশীয় অস্ত্র উদ্ধার

থানায় লিখিত অভিযোগ দায়ের। পুলিশের ঘটনাস্থল পরিদর্শন।
লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার পশ্চিম সুজনকাঠি গ্রামে পৌত্রিক সম্পত্তির একটি গাছের মালিকানা ও তা কাটাকে কেন্দ্র করে হানিফ বেপারীর সাথে চাচাতো ভাই সিরাজুল ইসলাম বাবুলের চরম মতবিরোধের জের ধরে গতকাল বাবুল হানিফের উপর দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এসময় হানিফের ডাক চিৎকারে এলাকাবাসি এগিয়ে এসে বাবুলের হাত থেকে স্থানীয় লিটন সরদার দেশীয় অস্ত্র চাপাতি উদ্ধার করে থানায় জমা দেয়। এঘটনায় হানিফ বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এস আই ফোরকান  ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Back to top button