আর্কাইভ

আব্দুল্লাহ আল নাঈমের অকাল মৃত্যুতে গৌরনদী প্রেসক্লাবে শোকসভা দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা ॥ গৌরনদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আহছান উল্লাহর কনিষ্ঠপুত্র মেধাবী ছাত্র ও ক্ষুদে ক্রিকেটার আব্দুল্লাহ আল নাঈমের অকাল মৃত্যুতে আজ বুধবার সকালে শোকসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সকাল দশটায় গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল উদ্দিন। বক্তব্য রাখেন গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, খোন্দকার মনিরুজ্জামান মনির, মোঃ আসাদুজ্জামান রিপন, সহসভাপতি এইচ.এম নাসির উদ্দিন প্রমুখ। শেষে অনুষ্ঠিত দোয়া-মোনাজাত পরিচালনা করেন সরকারি গৌরনদী কলেজ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ মহিউদ্দিন।

আব্দুল্লাহ আল নাঈমের অকাল মৃত্যুতে গৌরনদী প্রেসক্লাবে শোকসভা দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

Back to top button