আর্কাইভ

বরিশালে সাংবাদিকদের মানববন্ধনে হামলার প্রতিবাদে গৌরনদীতে সভা

গ্রেফতারের প্রতিবাদে বরিশালে সাংবাদিকদের মানববন্ধনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল সোমবার বিকেলে গৌরনদীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ভিত্তিক প্রথম অনলাইন দৈনিক গৌরনদী ডট কম-এর উদ্যোগে গৌরনদী প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন গৌরনদী ডট কম-এর সম্পাদক খোকন আহম্মেদ হীরা। অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা জহুরুল ইসলাম জহির, মোঃ জামাল উদ্দিন, বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, ষ্টাফ রির্পোটার এইচ.এম সুমন, বিশেষ প্রতিনিধি সাইদুর রহমান স্বপন, প্রবীর বিশ্বাস ননী, ওমর আলী সানী, আগৈলঝাড়া প্রতিনিধি তপন বসু, কালকিনি প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন, উজিরপুর প্রতিনিধি মোঃ মিজানুর রহমান মিজান, সাংবাদিক আমিন মোল্লা, সঞ্জয় কুমার পাল, তৌহিদী মাহমুদ তুহিন, এস.এম জুলফিকার, বিশ্বজিত সরকার বিপ্লব, মনীষ চন্দ্র বিশ্বাস ও ঢাকা থেকে প্রতিবাদ জানিয়েছেন গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি খোন্দকার কাওছার হোসেন।

বক্তারা অনতিবিলম্বে সাংবাদিকদের শান্তিপূর্ণ মানববন্ধনে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। অন্যাথায় কঠোর আন্দোলনের হুমকি দেয়া হয়।

Back to top button