আর্কাইভ

ঝালকাঠির বিনয়কাঠির সেই তৌহিদুলকে কুপিয়ে জখম

ব্যবসায়ীক জেরধরে কুপিয়ে আহত করা হয়েছে। মিলু লস্কর ঠিকাদারী কাজের ভাগভাটোয়ারা নিয়ে বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে শহরের ষ্টেশন রোডে তৌহিদুলের ওপর হামলা চালায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। আহত তৌহিদুলকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয় পরে তাকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়। এলাকাবাসি সূত্রে জানাগেছে, তৌহিদুল ও মিলু লস্করের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। এছাড়া তৌহিদুল সদর থানার এক পুলিশ কর্মকর্তার সোর্স পরিচয়ে এলাকার লোকজনকে নানা ভাবে হয়রানী করে আসছে।

Back to top button