আর্কাইভ

গৌরনদীতে পানিতে ডুবে প্রবীণ আওয়ামীলীগ নেতার মৃত্যু

বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে গতকাল রবিবার দুপুরে পানিতে ডুবে প্রবীণ এক আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে।
এলাবাসি ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের প্রবীণ আওয়ামীলীগ নেতা হাচেন আলী বেপারী (৮০) দীর্ঘদিন থেকে বিভিন্নরোগে আক্রান্ত হয়ে শষ্যাশয়ী ছিলেন। গতকাল রবিবার দুপুরে তিনি পরিবারের সবার অজান্তে বাড়ি সংলগ্ন পুকুরে পরে যায়। অনেক খোঁজাখুজি করে বাড়ির লোকজনে ভাসমান অবস্থায় পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনা ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Back to top button