আর্কাইভ

বাকেরগঞ্জে অগ্নিকান্ডে ১২ দোকান পুড়ে ছাই

বাজারে সোমবার ভোর রাতে বৈদ্যুতিক শট সার্কিটে ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার অধিক ক্ষয় ক্ষতি হয়েছে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসের ভূইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শার্শি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খলিলুর রহমান জানান, ভোর ৪টায় অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। আধা ঘন্টা পর স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। এতে ১২টি দোকান ভস্মিভূত হয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে মুদি মনোহরি, স্টেশনারী, কসমেটিক্স, জুয়েলারী, কম্পিউটারের দোকান, ডিজিটাল স্টুডিও। ক্ষতিগ্রস্তরা দোকান মালিকরা হলো জাহিদ হোসেন, কবির খান, আসাদুজ্জামান খান, সুধন দাস, ইউনুছ গাজী, নিখিল সেন, স্বপন, আবদুস ছত্তার, তসলিম হাওলাদার, মিন্টু ও মিঠুন দাস।

ইউপি চেয়ারম্যান মীর মহসিন জানান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সহায়তার জন্য বরিশাল জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করা হয়েছে।

Back to top button