আর্কাইভ

রাজাপুর থেকে একনালা বন্দুক উদ্ধার

সাউথপুর ব্রীজ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি একনালা বন্দুক উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে র‌্যাবের একটি দল ঐ ব্রীজ সংলগ্ন সোবহানের পরিত্যক্ত চায়ের দোকানের মধ্য থেকে দেশে তৈরী একনালা বন্দুকটি উদ্ধার করে। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। রাজাপুর থানায় সাধারন ডায়রী করে বিষয়টি তদন্ত করছে র‌্যাব।

Back to top button