আর্কাইভ

ঝালকাঠিতে পোস্টাল ইডি কর্মচারীদের সমাবেশ

ও বোনাস প্রথা চালুসহ ৮ দফা দাবিতে ঝালকাঠিতে সোমবার পোস্টাল ইডি কর্মচারীরা ‘শান্তিপূর্ণ সমাবেশ’ করেছে। গতকাল দুপুরে বাংলাদেশ পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়নের ঝালকাঠি জেলা শাখা এর আয়োজন করে। ঝালকাঠি প্রধান ডাকঘরে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের জেলা সভাপতি মোঃ শহিদুল্লাহ সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম জামাল, রাজাপুর উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ ইউনূস আলী, কাঁঠালিয়া উপজেলা শাখার সহ-সভাপতি জগদিশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক বক্তৃতা করেন।
এ সময় বক্তারা বলেন, ডাকবিভাগে চাকুরি করেও ইডি কর্মচারীরা দীর্ঘ দিন যাবত অবহেলিত। বর্তমানে দুর্মূল্যের বাজারে তারা মানবেতর জীবনযাপন করছে। তারা অবিলম্বে তাদের ন্যায্য দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Back to top button