আর্কাইভ

শোক সংবাদ

সামচুল হক হাওলাদার

বরিশালের আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ি গ্রামের ব্যবসায়ী সামচুল হক হাওলাদার (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহির……..রাজিউন)। তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওইদিন বিকেলে মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।


তারামন নেছা

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বড়বাশাইল বাজারের ব্যবসায়ী ফজলুল হক মোল্লার মা তারামন নেছা (৯৮) বার্ধক্যজনিত কারনে সোমবার রাতে বড়বাশাইল গ্রামের নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহির…..রাজিউন)। তিনি ১ পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকালে মরহুমার জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।

Back to top button