আর্কাইভ

হিন্দু ধর্ম পরিবর্তন করে মুসলিম ধর্ম গ্রহন করেছে এক যুবক

পবিত্র রমজান মাসে আল্লাহর এবাদত বন্দিগী করার জন্য আমি স্বেচ্ছায় হিন্দু ধর্ম পরিবর্তন করে মুসলিম ধর্ম গ্রহন করেছি। আজ মঙ্গলবার বরিশালের গৌরনদী প্রেসক্লাবে হাজির হয়ে কথাগুলো বলেছে আগৈলঝাড়া উপজেলার পশ্চিম রাজিহার গ্রামের নওমুসলীম মোঃ আব্দুল্লাহ (১৯।

তার পূর্বের নাম ছিলো পলাশ সরকার। পিতা মৃত মনোহর সরকার। আব্দুল্লাহ আরো বলেন, গত ১৪ আগষ্ট বরিশাল নোটারী পাবলিকের মাধ্যমে ধর্মান্তরিত হওয়ার জন্য আমি হলফনামার মাধ্যমে হিন্দু ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেছি। হলফনামায় উল্লেখ করা হয়, আমি ছোটবেলা থেকে মুসলমানদের সাথে চলাফেরা করে সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে ইসলামি রীতি নীতি দেখে শুনে ইসলাম, নবী ও রাসুলের ওপর বিশ্বাস স্থাপন করে ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। এছাড়াও সে মাওলানা জালাল উদ্দিনের মাধ্যমে কালেমা পরে মুসলমান ধর্মে দিক্ষিত হন।

Back to top button