আর্কাইভ

নওগাঁয় জাতীয় শোক দিবস পালিত

নামাজগড় বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গত সোমবার বিকেল ৫টায় মাদ্রাসা মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শিক্ষক ও ছাত্রদের উপস্থিতিতে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার, হযরত খাদিজা (রাঃ) মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ওয়ারেছ আলী, নামজগড় মাদ্রসার উপাধ্যক্ষ মাওঃ পি এম আদম আলী, মাদ্রাসার শিক্ষক মাওঃ আইয়্যুব আলী, মাওঃ আমিমুল ইহসান শিবলী, লাল মিঞা, শহিদুল ইসলাম প্রমূখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান তার পরিবার এবং সকল শহীদের আত্মানর মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Back to top button