আর্কাইভ

গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ীকাজী আলাউদ্দিন আর নেই

নিজস্ব সংবাদদাতা ॥ ঢাকার মিরপুরের বিশিষ্ট ব্যবসায়ী কাজী আলাউদ্দিন (৪৬) হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.. ..রাজিউন)। তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৩ কন্যা রেখে গেছেন। ওইদিন বাদ মাগরিফ মরহুমের জানাজা শেষে বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বাউরগাতি গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোঃ গিয়াস উদ্দিন মিয়া, জার্মান প্রবাসী মাকুসদা বেপারী, আইডবি¬উ ডিষ্ট্রিবিউশনের মালিক তারিকুল ইসলাম দিপু, কাজী আল আমীন গভীর শোক ও শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Back to top button