আর্কাইভ

আগৈলঝাড়া এক গ্রামে চুরির হিরিক

ঐচারমাঠ গ্রামে একাধিক স্থানে চুরির ঘটনায় গ্রামবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে।
জানা গেছে, গত ১৭ই আগষ্ট ওই গ্রামের হরনাথ বাড়ৈর ঘরে বেশ কিছু স্বর্ণালংকার চুরি হয়। ওই ঘটনায় চোর সনাক্ত করা হলেও গৃহকর্তা ও চোরের পরিবারের সাথে আপোষ রফায় বিষয়টি চাঁপা দিতে চাইলেও এলাকায় চাঁপা ক্ষোভের সৃষ্টি হয়। ২ দিনের ব্যবধানে ওই গ্রামের অমল বাড়ৈর ঘরে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার দিবাগত রাতে একই গ্রামের আনন্দ বালার ঘরে সিঁদ কেটে চোর ঢুকে দুইটি মোবাইল সেট নিয়ে যায়। এক সপ্তাহে এই চুরির ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ভীতি ও আতংক দেখা দিয়েছে।

Back to top button