আর্কাইভ

আগৈলঝাড়ায় ভাসুর কর্তৃক ছোট ভাইয়ের স্ত্রী ধর্ষিত

নিজস্ব সংবাদদাতাঃ ভাসুর কর্তৃক ছোট ভাই ইউপি সদস্যর স্ত্রীকে ধর্ষনের ঘটনায় আজ বুধবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ধর্ষিত গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ভালুকশী গ্রামে।

উপজেলার রাজিহার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য ও ভালুকশী গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র ডব্লিউ তালুকদারের অভিযোগে জানা গেছে, মঙ্গলবার রাতে তিনি বাড়িতে ছিলেন না। এ সুযোগে ওইদিন গভীর রাতে বসত ঘরের টিনের বেড়া কেটে তার বড় ভাই ইমরুল তালুকদার (৩৮) তাদের ঘরে প্রবেশ করে। একপর্যায়ে নির্জনঘরে তার স্ত্রী সোনিয়া বেগমের (২৬) হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণ করে। আজ বুধবার সকালে ধর্ষীতা গৃহবধুকে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়।

Back to top button