আর্কাইভ

গৌরনদী কলেজের সাবেক জিএস’র পিতার ইন্তেকাল

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের সরকারী গৌরনদী কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস এস.এম মহিউদ্দিন বাদশার পিতা বিশিষ্ট সমাজসেবক মোঃ আবুল হাসেম সরদার (৮০) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার সকালে নাঠৈ গ্রামের নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহির………..রাজিউন)। তিনি স্ত্রী, ৩ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওইদিন বিকেলে মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তার মৃত্যুতে ঢাকাস্থ গৌরনদী-আগৈলঝাড়া সমিতির সভাপতি সৈয়দ জিয়াউর রহমান নবু ও অনলাইন গৌরনদী ডট কমের সম্পাদক খোকন আহম্মেদ হীরা গভীর শোক ও শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Back to top button