আর্কাইভ
গৌরনদীতে জাকের পার্টির উদ্যোগে দুস্তদের মাঝে নগদ অর্থ ও কাপড় বিতরন
জাকের পার্টি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও দুবাই প্রবাসী বাদশা মুন্সীর উদ্যোগে গতকাল রবিবার দুপুরে দুস্তদের মাঝে নগদ অর্থ ও শাড়ি, লুঙ্গি বিতরন করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা জাকের পার্টি বরিশালের গৌরনদী উপজেলা কার্যালয় খাজা বাবা ফরিদপুরী ভবনে এক আলোচনা সভা জাকের পার্টির উপজেলা সভাপতি বেলায়েত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় মহিলা জাকের পার্টি নেত্রী তহমিনা বেগম। বক্তব্য রাখেন জাকের পার্টির উপজেলা সহসভাপতি কুদ্দুস মুন্সী, পৌর সভাপতি আবুল বাশার বেল¬াল, শাহজাহান মিয়া, শাবানা আক্তার, শহিদুল ইসলাম প্রমুখ। শেষে উপজেলার বিভিন্ন এলাকার তিনশত দুস্তদের নগদ অর্থ, শাড়ি ও লুঙ্গি বিতরন করা হয়।