আর্কাইভ

হিজলায় পুলিশ পরিচয়ে ডাকাতি

উম্মে রুম্মান, বরিশাল ॥ হিজলার খুন্না গোবিন্দপুর গ্রামের আব্দুর রহিমের ঘরে পুলিশ পরিচয়ে ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার গভীর রাতে ৮/১০ জনের মুখোশধারী ডাকাত রহিম প্যাদার বাড়ীতে হানা দেয়। ডাকাত দলটি পুলিশ পরিচয়ে দরজা খুলতে বলে।

বাসার লোকজন দরজা না খোলায় ডাকাতরা দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে পরিবারের সকলকে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ ১৫ হাজার টাকা, ২ ভরি স্বর্নালংকারসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় হিজলা থানায় মামলা দায়ের হয়েছে।

Back to top button