আর্কাইভ
হংকংয়ে বাংলা নববর্ষ উদযাপিত
দিদার সরদার হংকং থেকে : শুভ নববর্ষ ও বৈশাখ আগমন উপলক্ষে বাংলাদেশের ন্যায় হংকংস্থ
বাংলাদেশ এসোসিয়েশন গত রোববার আয়োজন করে বৈশাখী মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশেষ আয়োজন থাকে প্রবাসী বাংলাদেশী ভাবী ও বোনদের হাতে তৈরী হরেক রকম সুস্বাদু খাবার। ছেলে মেয়েদের জন্য থাকে তৈরী পোষাক,পান পরাগের দোকান,বইয়ের স্টল,আরো হরেক রকমের আয়োজন। সন্ধায় থাকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্টানটি পরিবেশিত হয় ছোটমনিদের নিয়ে। অনুষ্টানটি পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক জহিরুল হক খান স্বপন। প্রধান অতিথি ছিলেন কনস্যুলার জেনারেল হংকং আসুদ আহমেদ, বিশেষ অতিথি ছিলেন দিরিক ইয়াও মং সিং জেলা কাউন্সিলর হংকং। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাইফুল আলম মাসুদ, সম্পাদক আ ফ ম তারেকসহ সংগঠনের সকল কর্মকর্তা শুভাকাঙ্খি ও অতিথিরা।