আর্কাইভ
আগৈলঝাড়ায় ছাত্রলীগ কর্মীসহ ৩ জন গ্রেফতার
বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রলীগের দু’গ্রুপের দফায় দফায় হামলার মামলায় আরও ১জন সহ ৩ জন গ্রেফতার।
থানাসূত্রে জানা গেছে, গত মঙ্গবার রাতে শহীদ বেপারীর ছেলে ছাত্রলীগ কর্মী ও মামলার এজাহারভুক্ত আসামী শাকিল বেপারী উপজেলা সদরে আসলে প্রতিপক্ষ গ্রুপের লোকজন তাকে ধরে পুলিশে সোপর্দ করে। অপরদিকে উপজেলার চাঁদত্রিশিরা গ্রামের নিজবাড়ি থেকে নিয়মিত মামলার পলাতক আসামী হেলাল সরদারের ছেলে হাবিব সরদার ও রহীম মৃধার ছেলে নজর আলী মৃধাকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের গতকাল বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।