আর্কাইভ

ঝালকাঠিতে আটক চার শিবির কর্মীকে জেল হাজতে প্রেরন

আহমেদ আবু জাফর, ঝালকাঠি ॥ শনিবার দুপুরে ঝালকাঠির শিবিরের ৪ নেতা-কর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। গতকাল শুক্রবার রাতে তাদেরকে শহরের শান্তি শৃংখলা ভঙ্গের অভিযোগে গোরস্থান রোডের একটি মেস থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল ঝালকাঠি জেলা ছাত্র শিবিরের সভাপতি আবু তালহা বশির, সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কলেজ শাখা সভাপতি মোঃ নুরুজ্জামান, শহর শাখার সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোঃ সালেহ।

Back to top button