আর্কাইভ

জাকির হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

জানাগেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০১০ সালের ১৭ সেপ্টেম্বর বেলুহার গ্রামের জাকির সরদারকে পিটিয়ে হত্যা করা হয়। ওই সময় জাকির সরদারের ভাই খলিল সরদার বাদী হয়ে আবুসালেহ সরদারকে প্রধান আসামী করে আগৈলঝাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত শুক্রবার রাতে ওই মমলার ওয়ারেন্টভূক্ত প্রধান আসামী আবুসালেহ সরদারকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেলুহার গ্রামের এস্কেন্দার মৃধার বাড়ি থেকে থানার এএসআই মনির সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করে। গতকাল শনিবার সকালে আবুসালেহ সরদারকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

Back to top button