আর্কাইভ

বরিশালে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

স্থানে আজ রোববার দুপুরে ট্রাক চাপায় ঘটনাস্থলে এক বৃদ্ধ নিহত হয়েছে। তার নাম আবদুল লতিফ (৭৫)।

জানা গেছে, দুপুর আড়াইটার দিকে দিনারের পুল এলাকার আবদুল লতিফ বরিশাল-ভোলা মহাসড়কের দিনারের পুলে সড়ক পারাপার করতে ছিল। ওই সময়ে মাগুরা ট ০২০০৩৬ নম্বরের একটি ট্রাক বেপরোয়া গতিতে বৃদ্ধ লতিফকে চাপা দেয়। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

বরিশাল বন্দর থানার ওসি ফিরোজ আহমেদ জানান ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। আর বৃদ্ধের লাশ মর্গে প্রেরন না করার জন্য আবেদন করেছে। এ কারনে মরদেহ পরিবারের নিকট হস্থান্তর করা হয়েছে।

Back to top button