আর্কাইভ
মাছ চোরদের গণধোলাই

রাতের আধাঁরে পুকুরে জাল ফেলে মাছ চুরির সময় এলাকাবাসী ধাওয়া করে দু’মাছ চোরকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা গ্রামের হাজী আঃ রবের পুকুরে মঙ্গলবার রাতে ৫ জনের একটি সংঘবদ্ধ চোরেরদল জাল দিয়ে মাছ চুরির সময় এলাকাবাসি তাদের ধাওয়া করে। এক পর্যায়ে আলী হোসেন ও মিল্টন সিকদার নামের দু’চোরকে এলাকাবাসি আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এ ব্যাপারে হাজী আঃ রব বাদি হয়ে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন। আটককৃতদের গতকাল বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়।