আর্কাইভ

গৌরনদীতে ওয়্যারবীর ক্যাটারিং প্রশিক্ষনের উদ্বোধন

গৌরনদী সংবাদদাতা ॥ স্বেচ্ছাসেবী সংগঠন ওয়্যারবীর ডেভলপমেন্ট ফাউন্ডেশন বরিশালের গৌরনদী অফিসের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে ক্যাটারিং প্রশিক্ষনের উদ্বোধন করা হয়। ওয়্যারবীর গৌরনদী অফিসের হলরুমে আড়াই মাসব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন করেন ভোকেশনাল ট্রেনিং কো-অডিনেটর মোঃ জাহিদুন নবী।

প্রশিক্ষনের শুরুতে অনুষ্ঠিত আলোচনা সভায় ওয়্যারবীর ভারপ্রাপ্ত ম্যানেজার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মনিটরিং অফিসার মোঃ হেদায়েত উল্লাহ, তুহিন ভূঁইয়া, আলাউদ্দিন ফকির, শাহজাহান শরীফ, সুলতানা জাহান, রেহানা পারুল, সাফিয়া খাতুন প্রমুখ। আড়াই মাসব্যাপী ক্যাটারিং প্রশিক্ষনে দেশী-বিদেশী বিভিন্ন প্রকার খাবার প্রস্তুতের ওপর স্বল্প খরচে প্রথম ক্যাটগরিতে দশজন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।

Back to top button