আর্কাইভ

গৌরনদীর মুক্তিযোদ্ধা হারুন-অর রশিদ আর নেই

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর পাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন-অর রশিদ হাওলাদার (৭০) ক্যান্সাররোগে আক্রান্ত হয়ে আজ সোমবার সকালে কালকিনি উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির……রাজিউন)। তিনি স্ত্রী, ১ পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। আজ বিকেলে মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তার মৃত্যুতে প্রধান শিক্ষ মোঃ ফরিদউদ্দিন, সহকারি শিক্ষক আজগর আলী, ইউপি সদস্য কামাল হাওলাদার, সাংবাদিক তৌহিদী মাহমুদ তুহিন গভীর শোক ও শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Back to top button