আর্কাইভ

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও নাটক

‘নগর জীবনে স্বাস্থ্য সেবা’ শ্লোগানকে ধারন করে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীর স্বেচ্ছাসেবী সংস্থা সিসিডিবি-সিপিআরপির উদ্যোগে সাহেবরামপুর ইউনিট অফিসে গতকাল বুধবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক জারি গান ও নাটক ‘স্বাস্থ্য সকল সুখের মুল’ মঞ্চস্থ করা হয়।

আলোচনা সভায় সিসিডিবির এরিয়া ম্যানেজার অমরিয় সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাহেবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান জামাল। বিশেষ অতিথি ছিলেন আওলাদ হোসেন, খায়রুল আনাম, মঞ্জুর রহমান, সাফিয়া বেগম, সোহানা খাতুন, মাহমুদা বেগম প্রমুখ।

Back to top button