আর্কাইভ

আগৈলঝাড়ায় বিদ্যালয়ের সরকারি গাছ বিক্রির অভিযোগ

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় প্রভাবশালী কর্তৃক বিদ্যালয়ের সরকারী গাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ।

জানাগেছে, উপজেলার বারপাইকা গ্রামের মুসলিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জায়গা থেকে স্থানীয় প্রভাবশালী মোশারফ শাহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সহ প্রধান শিক্ষককে না জানিয়ে একটি শিমুল গাছ বিক্রি করে। এ ঘটনা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জাফর শাহ জানান, গাছ বিক্রির ঘটনা নিয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভা করে পরবর্তি সিদ্ধান্ত গ্রহন করা হবে।

Back to top button