আর্কাইভ

অভ্যন্তরীন কোন্দলে আগৈলঝাড়ার সাধক রাইচরন পাগলের আশ্রম

স্থানীয়দের মতবিরোধের কারনে বরিশালের আগৈলঝাড়া উপজেলার আস্কর কালীবাড়িতে প্রতিষ্ঠিত সাধক রাইচরন বৈরাগির আশ্রমের আজ ঐতিহ্য হারাতে বসেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হরিভক্ত সাধক রাইচরন বৈরাগি ১৩৪১ সালে ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ কালীবাড়িতে আশ্রম প্রতিষ্ঠিত করেন। তিনি আশ্রমেই সাধনকার্য করতেন। ১৯৭১ সালে পাক বাহিনী আশ্রমে ধ্যানরত অবস্থায় সাধক রাই চরন বৈরাগীকে গুলি করে হত্যা করে। কতিথ মতে, গুলি করার পর পরই মুখে রক্ত উঠে ৬ জন পাকসেনা মারা যায়। সাধক রাই চরন বৈরাগীর মৃত্যুর পর তার আশ্রমের সেবাইতের দায়িত্ব পালন করেন তার পুত্র বিবেকানন্দ বৈরাগী। দীর্ঘদিন তিনি দায়িত্ব পালন করেন। গত এক বছর পূর্বে সেবাইতের দায়িত্ব দেয়া হয় হিরা লাল বৈরাগীকে। প্রতি বছর ২৯ বৈশাখ আশ্রমের অনুষ্ঠানকে ঘিরে ৩দিনব্যাপী মেলা বসে আশ্রম প্রাঙ্গনে। গতকাল বৃহস্পতিবার আশ্রমের মুর্তি স্থাপনকে কেন্দ্র করে স্থানীয়রা দু’ভাগে বিভক্ত হয়ে পরেন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা বিরোধ মীমাংসার আশ্বাস দিয়ে পরিস্থিত শান্ত করেন।

Back to top button